• রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের

দৌলতপুরের ৪০ হাজার মানুষ পানিবন্দি, নেওয়া হচ্ছে নিরাপদ আশ্রয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

এনবি নিউজ : পদ্মা নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধির ফলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চরাঞ্চলের ১৫টি গ্রাম ও চিলমারী ইউনিয়নের ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। এর ফলে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৪০ হাজার মানুষ। ঘর-বাড়িতে পানি ঢুকে পড়ায় মানবেতর জীবন-যাপন করছে তারা। খাদ্য ও বিশুদ্ধ পানিসহ নানা সংকটে রয়েছে এসব এলাকার মানুষ।

এ ছাড়া পানি বৃদ্ধির ফলে এ অঞ্চলের আমন ধান, পাটক্ষেত ও মরিচক্ষেতসহ বিভিন্ন ধরনের কয়েক হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার জানান, কয়েকদিন ধরে পদ্মা নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধির ফলে চরাঞ্চলের দুই ইউনিয়নের প্রায় ৩৫টি গ্রাম এখন বন্যাকবলিত। এসব এলাকার অন্তত ৪০ হাজার মানুষ বর্তমানে পানিবন্দি অবস্থায় রয়েছে। নিরাপদ আশ্রয়ের জন্য তাদের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়ে আসা হচ্ছে। কোনো মানুষ যেন অনাহারে না থাকে সেজন্য দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও শুকনো খাবার পাঠানো হয়েছে। বন্যাকবলিত মানুষদের সাহায্যের জন্য ত্রাণসামগ্রী প্রস্তুত করা হচ্ছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১