• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

দক্ষিণ সুদানের বাংলাদেশ শান্তিরক্ষা মিশন পরিদর্শন করলেন পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

এনবি নিউজ : দক্ষিণ সুদানের বাংলাদেশ শান্তিরক্ষা মিশন পরিদর্শন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। দেশটির জুবায় শান্তিরক্ষা মিশনের বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ইউনিট ও বাংলাদেশ মেরিন ফোর্সেস ইউনিট পরিদর্শন করেছেন মন্ত্রী।

আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ড. মোমেনের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন দক্ষিণ সুদানের অনাবাসিক বাংলাদেশের রাষ্ট্রদূত, সশস্ত্র বাহিনী বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা।

জাতিসংঘ মিশনে বাংলাদেশ শান্তিরক্ষীদের অংশগ্রহণ বাড়াতে বর্তমান সরকারের অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের শান্তিরক্ষীরা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দক্ষ সেবার মাধ্যমে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের মর্যাদা বাড়িয়েছে। তিনি বাংলাদেশের শান্তিরক্ষীদের অংশগ্রহণকে একটি সুযোগ হিসেবে চিহ্নিত করেন, যাতে বাংলাদেশের ভাবমূর্তি বিদেশে তুলে ধরা যায়।

ড. মোমেন সেখানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশনে নিযুক্ত বাংলাদেশ শান্তিরক্ষীদের সঙ্গে দেখা করার পাশাপাশি দেশটির উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন।

এ ছাড়া দক্ষিণ সুদানের পররাষ্ট্রমন্ত্রী বিয়াট্রিস ওয়ানি নোহার সঙ্গে বৈঠক করেছেন ড. মোমেন। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১