• শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

অবৈধ সম্পদ অর্জন : পেট্রোবাংলা ও তিতাসের ২০ জনকে দুদকে তলব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

এনবি নিউজ : অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে পেট্রোবাংলার সাবেক পরিচালক আইয়ুব খান চৌধুরীসহ ২০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এঁদের মধ্যে তিতাসের কর্মকর্তা ও সিবিএ নেতাও রয়েছেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এরইমধ্যে মোট ১০ জন কর্মকর্তা-কর্মচারীর বক্তব্য গ্রহণ করা হয়েছে। বর্তমানে তাদের বক্তব্য ও সরবরাহ করা রেকর্ডপত্র যাচাইয়ের কাজ চলছে। ২০ জন কর্মকর্তা ও কর্মচারীকে আগামী ৫ থেকে ৮ সেপ্টেম্বর দুদক কার্যালয়ে হাজির হয়ে তাদের বক্তব্য দেওয়ার জন্য নোটিশ জারি করা হয়েছে।

৫ সেপ্টেম্বর যাদের তলব করা হয়েছে- তিতাসের সিনিয়র সুপারভাইজার হারুন-অর-রশিদ, সিনিয়র বিক্রয় সহকারী ফয়েজ আহমেদ লিটন, সিবিএর সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সিবিএ নেতা জাকির হোসেন ও সহকারী কর্মকর্তা দেলোয়ার হোসেন।

এর আগে একই অভিযোগে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের মহাব্যবস্থাপক মো. আব্দুল ওহাব ও মো. মইনুল ইসলামসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদ করে দুদক।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১