• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের গৌরবোজ্জ্বল কোনো ইতিহাস নেই : হানিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

এনবি নিউজ : মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের গৌরবোজ্জ্বল কোনো ইতিহাস নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

হানিফ বলেন, ‘জিয়াউর রহমান পাকিস্থানের এজেন্ট হিসেবে ছদ্মবেশে রণাঙ্গনে ছিলেন। স্বাধীনতার আগে ও পরে নিজের কর্মকাণ্ডে জিয়া প্রমাণ করেছেন তিনি বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিলেন।’

আজ সোমবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে মহানগর আওয়ামী লীগ আয়োজিত ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহত শহীদদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উল আলম হানিফ একথা বলেন।

হানিফ আরও বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যাকারীদের জিয়া পুরস্কৃত করেছেন, এর পাশাপাশি আইন করে তাদের বিচার বন্ধ করেছেন।’

জিয়াউর রহমান ক্ষমতা দখলের পর বিচার করতে পারতেন কিন্তু নিজে জড়িত সেটা প্রমাণিত হওয়ার ভয়ে তা করেননি বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ এ নেতা।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও শফিউল আলম নাদেল, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ ডনসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১