• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

ঢাকায় সফরে আসা কিউই ক্রিকেটারের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

এনবি নিউজ : বাংলাদেশ সফরে আসা নিউজিল্যান্ড দলের ব্যাটসম্যান ফিন অ্যালেনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ঢাকায় পা রাখার ৪৮ ঘণ্টা পর নমুনা পরীক্ষায় তার দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

এর আগে মঙ্গলবার দুপুরে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে গত শুক্রবার ঢাকায় পৌঁছেন অ্যালেন ও আরেক ক্রিকেটার কলিন ডি গ্র্যান্ডহোম।

পরে করোনা টেস্টে নিউজিল্যান্ডের তরুণ ব্যাটসম্যান ফিন অ্যালন পজিটিভ হয়েছেন। তাকে থাকতে হবে আইসোলেশনে। এরপর নেগেটিভ প্রমাণ হলেই খেলার অনুমতি পাবেন।

টাইগারদের বিপক্ষে ১ সেপ্টেম্বর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড। সিরিজের বাকি চার ম্যাচ ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সব ম্যাচ বিকাল ৪টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১