• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

মিশা-পূর্ণিমা-সেলিম চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাষ্টি বোর্ডে থাকছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৫ আগস্ট, ২০২১

এনবি নিউজ : সিনেমার শিল্পীদের কল্যাণে গঠন করা হয়েছে ট্রাস্টি বোর্ড। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০২১’র ৭ ধারা অনুযায়ী এটি গঠিত হয়েছে। সম্প্রতি ট্রাস্টি বোর্ডের সদস্যদের নাম প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়েছে। যেখানে দায়িত্ব পেয়েছেন জনপ্রিয় চলচ্চিত্র শিল্পী মিশা সওদাগর, পূর্ণিমা ও শহিদুজ্জামান সেলিম।

শিল্পী সমিতির সভাপতি পদাধিকারে এই কমিটিতে স্থান পেয়েছেন মিশা আর বিশিষ্ট চলচ্চিত্র-সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে পূর্ণিমা ও শহিদুজ্জামান সেলিমের নাম উঠে এসেছে। এ ছাড়া বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি হিসেবে বোর্ডে আছেন সোহানুর রহমান সোহান।

এদিকে, বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ। ভাইস চেয়ারম্যান হিসেবে থাকছেন প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। এ ছাড়া প্রকাশ করা হয়েছে ১৪ সদস্যের কমিটি।

ট্রাস্টি বোর্ডের বাকি ১১ জন সদস্য হলেন-

১. মাননীয় স্পিকার কর্তৃক মনোনীত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির একজন মাননীয় সদস্য অথবা অন্য যেকোনো একজন মাননীয় সংসদ সদস্য।

২. সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

৩. প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক মনোনীত এর কমপক্ষে মহাপরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তা

৪. অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

৫. অর্থ বিভাগ কর্তৃক মনোনীত এর কমপক্ষে যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা

৬. সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মনোনীত এর কমপক্ষে যুগ্মসচিব পদমর্যাদার একজন

৭. ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন

৮. সভাপতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি

৯. সভাপতি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি

১০. শহীদুজ্জামান সেলিম, বিশিষ্ট চলচ্চিত্র-সাংস্কৃতিক ব্যক্তিত্ব

১১. দিলারা হানিফ পূর্ণিমা, বিশিষ্ট চলচ্চিত্র-সাংস্কৃতিক ব্যক্তিত্ব

ওই ট্রাস্টি বোর্ড বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০২১ মেনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টের কাজ সম্পাদন করবে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০