• শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

আফগানিস্তানে আইএসকে লক্ষ্য করে মার্কিন ড্রোন হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৮ আগস্ট, ২০২১

এনবি নিউজ ডেস্ক : আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের বাইরে ভয়াবহ হামলার এক দিন পর দেশটিতে সক্রিয় ইসলামিক স্টেটকে (আইএস) লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার কাবুলের পূর্বাঞ্চলীয় নানগহর প্রদেশের কোনো একটি স্থানে ড্রোন হামলা চালায় মার্কিন বাহিনী। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের বাইরে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ হামলার নেপথ্যের লোকজনকে খুঁজে বের করে শাস্তি দেওয়ার প্রতিজ্ঞা ব্যক্ত করেন। বাইডেন বলেছিলেন, পেন্টাগনকে হামলাকারীদের লক্ষ্য করে অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার কাবুল হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জোড়া বোমার বিস্ফোরণ ও গুলিবর্ষণে ১৩ জন মার্কিন সেনাসহ অন্তত ১৭৫ জন নিহত হয়েছেন। বহু মানুষ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত ১৫ আগস্ট কাবুল দখলের মাধ্যমে গোটা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। সেদিন থেকেই কাবুল বিমানবন্দরে দেশত্যাগে ইচ্ছুক আফগানদের ভিড় বাড়তে থাকে। টানা দুই দশকের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীসহ অন্যান্য বিদেশি বাহিনীর সঙ্গে নানাভাবে সহযোগী হিসেবে কাজ করা আফগানদের অনেকেই নিরাপত্তার কথা ভেবে দেশ ছেড়ে যেতে চাইছেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১