• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ট্রেন-পিকআপ সংঘর্ষ, ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেল যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৯ আগস্ট, ২০২১

এনবি নিউজ : কুমিল্লায় চট্টগ্রাম অভিমুখী মহানগর ট্রেন ও একটি পিকআপ ট্রাকের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এতে ঢাকার সঙ্গে পূর্বাঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

জানা গেছে, গতকাল শনিবার দিবাগত রাত ২টায় কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড রেল ওভার পাসের নিচে রেলগেটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি মিনি পিকআপ ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মহানগর ট্রেনের মাঝামাঝি একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে রেল চলাচল বন্ধ হয়ে পড়ে।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইসমাইল হোসেন সিরাজী জানান, দুর্ঘটনায় তেমন কোনো হতাহত হয়নি। দুই-এক জন আহত হলেও প্রাথমিক চিকিৎসা শেষে তাঁরা সুস্থ আছেন।

এদিকে, উদ্ধার কাজে আসা কুমিল্লা রেলওয়ে পথ বিভাগের ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনটির মাঝের তিনটি বগি রেখে সামনের সাতটি বগি লাকসাম জংশনে এবং বাকি সাতটি কুমিল্লা রেলওয়ে স্টেশনে নেওয়া হয়েছে। লাকসাম জংশন লোকোশেড থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছে।

রেলসূত্র জানায়, এ দুর্ঘটনার কারণে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ থেকে চট্টগ্রাম অভিমুখী বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০