• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

আফগানিস্তানে আটকেপড়া ৬ বাংলাদেশি দেশে ফিরেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

এনবি নিউজ :  আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে উদ্ধার হওয়া বাংলাদেশের ১২ নাগরিকের ছয়জন দেশে ফিরেছেন।

যে ছয়জন বাংলাদেশি ফিরছেন তারা হলেন— রাজিব বিন ইসলাম, মো. কামরুজ্জামান, মোহাম্মদ নজরুল ইসলাম, ইমরান হোসেন, আবু জাফর মো. মাসুদ করিম ও শেখ ফরিদ উদ্দিন।

এ ছয়জন বাংলাদেশি আফগানিস্তানের টেলিকম কোম্পানি আফগান ওয়্যারলেসে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তারা কাবুল থেকে দোহায় ফিরে মার্কিন সামরিকঘাঁটিতে ছিলেন।

আফগানিস্তানের সর্ববৃহৎ টেলিকম কোম্পানি আফগান ওয়্যারলেসে কাজ করতেন বাংলাদেশি ইঞ্জিনিয়ার রাজিব বিন ইসলাম।

দেশে ফেরার আগে তিনি শুক্রবার কাবুল থেকে টেলিফোনে যুগান্তরের সঙ্গে কথা বলেছিলেন।

তিনি জানিয়েছিলেন, কাবুল বিমানবন্দরের ভেতরে ঢুকতে বৃহস্পতিবার ৬/৭ বার চেষ্টা চালিয়েও সফল হননি। মার্কিন বাহিনী ও তালেবানের উভয়ের অনুমতি ছাড়া কেউ সেফ প্যাসেজ পাচ্ছেন না । তাই সেফ প্যাসেজের অপেক্ষায় ছিলেন।

তালেবান নিয়ন্ত্রিত কাবুলের বর্তমান রিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক বলে জানান রাজিব। তিনি জানান, গাড়ি চলছে । দোকানপাট খুলেছে। রাস্তায় তালেবানের টহল আছে। ভয়ভীতি ধীরে ধীরে কেটে যাচ্ছে মানুষের।

 টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০