• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

করোনা শনাক্ত রোগীর ৬০% ঢাকা বিভাগে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

 

এনবি নিউজ : দেশে করোনা সংক্রমণের শুরু থেকেই ঢাকা বিভাগে শনাক্ত ও মৃত্যু বেশি। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের ৬০ শতাংশই হয়েছে এই বিভাগে। এই সময়ে মারা যাওয়া ৮৮ জনের ৩০ জনই ঢাকা বিভাগের। দ্বিতীয় দফায় সংক্রমণ বৃদ্ধির পর রাজশাহী ও খুলনা বিভাগে মৃত্যু বাড়লেও এখন সেটি কমতে শুরু করেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭ হাজার ১১৬, যার ৫৯ শতাংশই ঢাকা বিভাগে। অন্যদিকে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৬ হাজার ৩৬২ জনের। মোট মৃত্যুর প্রায় ৪৪ শতাংশ হয়েছে ঢাকা বিভাগে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্তের খবর জানানো হয়। আর চলতি বছরের মার্চ থেকে শুরু হয় সংক্রমণের দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের তুলনায় দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ও মৃত্যু বেড়ে যায়। গত জুন মাস থেকে দেশের বিভিন্ন এলাকায় করোনার ডেলটা ভেরিয়েন্ট (এ ধরনটি ভারতে উৎপত্তি) ছড়িয়ে পড়তে শুরু করলে নতুন রোগীও বাড়তে থাকে

সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে রাজশাহী ও খুলনা বিভাগে করোনায় মৃত্যু বেড়ে যায়। জুলাই মাসে সারা দেশেই করোনা পরিস্থিতি ভয়ংকর আকার ধারণ করে। তবে আগস্ট মাসের শুরু থেকেই সংক্রমণের তীব্রতা কমে আসে। অন্যান্য বিভাগে মৃত্যু কমে এলেও এখনো দৈনিক মৃত্যুর বড় অংশই হচ্ছে ঢাকা বিভাগে।

গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত) আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৩০ জনের মৃত্যু হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগে ২৭ জন মারা গেছেন। সিলেট বিভাগে ১০ জনের মৃত্যু হয়েছে। বাকিরা অন্যান্য বিভাগের।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১