• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারসহ ১৩ ভারতীয় জেলে আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

এনবি নিউজ : বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় ‘এফবি মা-বাবার আর্শিবাদ-১২’ নামের একটি মাছ ধরার ট্রলারসহ ১৩ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড। মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া-সংলগ্ন বঙ্গোপসাগর এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে তাদের আটক করা হয়।

কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) অপারেশন অফিসার লেফটেন্যান্ট এম মামুনুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় একটি ভারতীয় ট্রলারকে মাছ ধরতে দেখেন সমুদ্রে টহলরত কোস্টগার্ডের সদস্যেরা। এ সময় কোস্টগার্ড সদস্যেরা টহলরত জাহাজ নিয়ে সেখান থেকে ভারতীয় ওই ট্রলারটি জব্দ করেন।

কোস্টগার্ড জানায়, ট্রলারটিতে ১৩ জন ভারতীয় জেলেকে পাওয়া গেছে। তাঁদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায়। ট্রলারসহ ওই ১৩ ভারতীয় জেলেকে মোংলায় আনা হচ্ছে। আজ শুক্রবার দুপুরে মোংলায় আনার পর তাদের থানা পুলিশে হস্তান্তর করা হবে।

এর আগে গত ৮ আগস্ট একই এলাকা থেকে ১৩ ভারতীয় জেলেসহ একটি ট্রলার আটক করে কোস্টগার্ড।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১