• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

সিদ্ধার্থকে বিয়ের জন্য রাজি করাতে চাইছিলেন শেহনাজ, মুখ খুললেন ‘বিগ বস’ প্রতিযোগী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

এনবি নিউজ ডেস্ক : সিদ্ধার্থ শুক্ল এবং শেহনাজ গিলের সম্পর্ক নিয়ে মুখ খুললেন সঙ্গীত পরিচালক অনু মালিকের ভাই আবু মালিক। ‘বিগ বস’-এর ত্রয়োদশ পর্যায়ে ‘সিডনাজ’-এর সহ-প্রতিযোগী ছিলেন তিনি। আবু জানান, সিদ্ধার্থকে বিয়ের জন্য রাজি করানোর দায়িত্ব তাঁকে দিয়েছিলেন শেহনাজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে আবু বলেন, “আমার যত দূর মনে পড়ে শেহনাজ আমাকে এই কথাগুলো গত বছরের ২২ মার্চ বলেছিল। সম্ভবত প্রথম লকডাউনের এক দিন আগে।”

নিজেদের সম্পর্ক নিয়ে কখনও প্রকাশ্যে কথা বলেননি শেহনাজ এবং সিদ্ধার্থ। কিন্তু শোনা যায়, ‘বিগ বস’ শেষ হওয়ার পরেই সম্পর্কে জড়িয়েছিলেন তাঁরা। আবুও একই কথা জানিয়েছেন সংবাদমাধ্যমকে। প্রয়াত অভিনেতা সম্পর্কে তিনি বলেন, “সিদ্ধার্থ শেহনাজকে খুব ভালবাসত। ও বলত শেহনাজের মন খারাপ থাকলে ওরও দিন খারাপ যেত।”

সিদ্ধার্থ এবং শেহনাজের সম্পর্ক শুরু হওয়ার সাক্ষী ছিলেন আবু। সিদ্ধার্থের মৃত্যুর দু’-তিন আগেও তাঁর সঙ্গে কথা হয়েছিল আবুর। তিনি বলেন, “আমি যখনই সিদ্ধার্থকে ফোন করতাম, ও আমার ফোন তুলত। তবে এক মাস আগে থেকে ও আমার ফোন তুলছিল না। তার আগে ওর সঙ্গে আমার নিয়মিত কথা হত। আমার মনে হয় ওই এক মাস ও ব্যস্ত ছিল। কিন্তু তিন দিন আগেই ও আমাকে ফোন করেছিল।”


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১