• শনিবার, ২৩ মে ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

ময়মনসিংহে অভিযানের সময় ‘গোলাগুলি’, চার ‘জেএমবি সদস্য’ আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

এনবি নিউজ : ময়মনসিংহ সদর উপজেলায় অভিযান পরিচালনার সময় গোলাগুলির পর চার জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। ওই চার জন জেএমবির সদস্য বলে দাবি র‍্যাবের। উপজেলার খাগডহর এলাকায় আজ শনিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

র‍্যাব বলছে, অভিযানের পর একটি বিদেশি রিভলবার, গুলি, ম্যাগজিন, আটটি ককটেল ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

র‍্যাব-১৪ এর অধিনায়ক মো. রোকনুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান এ তথ্য জানিয়েছেন।

এ দুই কর্মকর্তা বলছেন, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও অবস্থানের কথা জানতে পেরে র‍্যাব-১৪-এর একটি দল খাগডহর এলাকায় অভিযান পরিচালনা করে। র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে জঙ্গিরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলির পর চার জেএমবি সদস্যকে আটক করা হয়।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১