• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

মিটফোর্ড হাসপাতালে ১৪ জন নারী ও পুরুষ দালাল আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

এনবি নিউজ : রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে দালালি করার সময় হাসপাতালের কর্মচারীসহ ৭ নারী ও সাতজন পুরুষ দালালকে আটক করা হয়েছে।

পরে তাদেরকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যিমাণ আদালত। এদের মধ্যে ৩ জনই ওই হাসপাতালের কর্মচারী।

আজ রোববার র্যাপিড একশন ব্যা টালিয়ন( র‌্যাব) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতকে সহায়তা করেন র‌্যাব-১০-এর সদস্যরা।

এ সময় ৬ নারী দালালকে ৫ হাজার টাকা ও এক দালালকে তিন হাজার ১০০ টাকা জরিমানা ও ৭ পুরুষ দালালের প্রতিজনকে ১৫দিন করে কারাদণ্ড দেয়া হয়।

আটককৃত হলেন- সুভাস চন্দ্র (৬০), আদি কর্মকার (৩৯), শহিদ (৪৫), মো, সোহেল (২৫), পাপুল লাল (৩৫), ফারুক (৫৩) ও বদিউজ্জামান (৩১)। এদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়া রাশিদা বেগম (৫০), বেগম (৫০), রেহানা আক্তার (৬২), হাজেরা বেগম(৭৭),  মুক্তা বেগম (২৯) ও বিবি হাওয়া (৫৮)।

এদের মধ্যে ফারুক ও বিবি হওয়া হাসপাতালটির সরকারী কর্মচারী ও শহিদ আউটসোর্সিং কর্মচারী হিসেবে চাকরি করে আসছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম যুগান্তরকে বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট চলাকালীন অবস্থায় এসব দালালকে আটক করা হয়েছে। আটক দালালরা দীর্ঘদিন ধরে সহজ সরল রোগীদের উন্নত চিকিৎসার প্রলোভন দিয়ে হাসপাতাল থেকে প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে প্রতারণা করে অর্থ আত্মসাত ও হয়রানি করছে বলে জানান তিনি।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০