• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

জাতির পিতার প্রণয়নকৃত প্রতিরক্ষা নীতিমালার আলোকেই নৌ ও বিমান বাহিনীকে গড়ে তোরা হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

এনবি নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে প্রতিরক্ষা নীতিমালা প্রণয়ন করে দিয়ে গেছেন, তারই আলোকে আওয়ামী লীগের বর্তমান সরকার নৌ ও বিমান বাহিনীকে যুগোপযোগী করে গড়ে তুলতে কাজ করছে।  অবকাঠামোগত উন্নয়নের পাশপাশি যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমানের ‘অপারেশনাল সক্ষমতা’ বৃদ্ধির বহুমুখী পরিকল্পনা নিয়েছে।

শেখ হাসিনা বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশে বঙ্গবন্ধুর ‘অপরিসীম প্রজ্ঞা ও প্রচেষ্টায়’ একটি আধুনিক ও শক্তিশালী বিমান বাহিনীর যাত্রা শুরু হয়েছিল। বঙ্গবন্ধুর সময়ই তখনকার সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান মিগ ২১ সংগ্রহ করা হয়েছিল।  এছাড়া এএন ২৬ পরিবহন বিমান, এমআই ৮ হেলিকপ্টার ও এয়ার ডিফেন্স রেডার এগুলো সবই তিনি সংগ্রহ করেন।

আজ রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ (প্রথম পর্ব) ২০২১’ এ যোগ দিয়ে সরকার প্রধান এসব কথা বলেন।

তিনি বলেছেন, জাতির পিতাকে হত্যার পর যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল, তারা ক্ষমতা টিকিয়ে রাখতে যতটা মনোযোগী ছিল, দেশের প্রতিরক্ষা বাহিনীর উন্নয়নে ততটা নজর তাদের ছিল না।

১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে যদি নির্মমভাবে হত্যা করা না হত, তাহলে হয়ত অনেক আগেই আমাদের প্রতিটি বাহিনী আরো উন্নত ও সমৃদ্ধ হতে পারত।

‘কিন্তু তখন যারা সংবিধান লক্ষণ করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল, তাদের ক্ষমতাটাকে টিকিয়ে রাখার দিকে যতটা নজর ছিল, স্বাধীনতা, সার্বভৈৗমত্ব রক্ষায় আমাদের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি বা সেটাকে আধুনিকায়ন করার দিকে তাদের কোনো দৃষ্টিই ছিল না। এটা অত্যন্ত দুঃখজনক।’

প্রধানমন্ত্রী বলেন, যদিও তারা ছিল সামরিক শাসক। তারপরও আমি বলব, আমাদের সামরিক বাহিনীর উন্নয়নে আপনারা যদি একটু তুলনা করেন, তাহলে সেটা নিশ্চয়ই দেখতে পারবেন।

নৌ ও বিমান বাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নে বর্তমান আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথাও অনুষ্ঠানে তুলে ধরেন সরকার প্রধান।

ঢাকা সেনানিবাসের নৌ ও বিমান বাহিনী সদর দপ্তরে এই নির্বাচনী পর্ষদের আয়োজনে দুই বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০