• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮৯ লাখ ৬৫ হাজার জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

এনবি নিউজ : দেশে এ পর্যন্ত টিকা এসেছে মোট ৩ কোটি ৮৯ লাখ ১৩ হাজার ৭৩০ ডোজ। এর মধ্যে ২ কোটি ৮৫ লাখ ৮০ হাজার ৬১৪ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে টিকা মজুত আছে এক কোটি ৩ লাখ ৩৩ হাজার ১১৬ ডোজ। এ পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৯৬ লাখ ১৫ হাজার ৬১৪ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮৯ লাখ ৬৫ হাজার জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন।

সোমবার ৬ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, মঙ্গলবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ২৮৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫ হাজার ৮৫০ জন। এ পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকা দেওয়া হয়েছে মোট ১ কোটি ১৮ লাখ ৫০ হাজার ৪৭৪ ডোজ।

পাশাপাশি আজ  ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩১৪ জনকে এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১০ জন।  এখনও পর্যন্ত ফাইজারের টিকা  দেওয়া হয়েছে মোট ১ লাখ ৬৯৬ ডোজ।

এছাড়া সিনোফার্মের টিকা দেওয়া হয়েছে মোট  ১ কোটি ২৯ লাখ ৬৯ হাজার ৩০৫ ডোজ। এর মধ্যে আজ  প্রথম ডোজ নিয়েছেন ১ লাখ ২২ হাজার ২১২ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৭৩৮ জন।

মডার্নার টিকা এখনও পর্যন্ত দেওয়া হয়েছে মোট ৩৬ লাখ ৬০ হাজার ১৩৯ ডোজ। এর মধ্যে আজ  প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৯ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৭০ হাজার ২২০ জনকে।

এ পর্যন্ত সারা দেশে টিকার জন্য নিবন্ধন করেছেন ৩ কোটি ৯৪ লাখ ৩১ হাজার ৪৭৮ জন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১