• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

গত ২৪ ঘণ্টায় ৩৪৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

এনবি নিউজ : গত ২৪ ঘণ্টায় ৩৪৩ জন ডেঙ্গি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সংখ্যাটি চলতি বছরে এক দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২ সেপ্টেম্বর এক দিনে ৩৩০ জন ডেঙ্গি রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এ নিয়ে সেপ্টেম্বর মাসের প্রথম সাত দিনেই ডেঙ্গি রোগী ২ হাজার ছাড়াল। এর মধ্যে মারা গেছেন ছয়জন।

চলতি বছর ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪৩৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫২ জনের।

কন্ট্রোল রুম জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গি রোগীর মধ্যে ঢাকাতেই ২৮৬ জন ও ঢাকার বাইরে ৫৭ জন। বর্তমানে সারা দেশের হাসপাতালগুলোতে ভর্তি হওয়া ডেঙ্গি রোগী ১ হাজার ২৮১ জন। এর মধ্যে ঢাকার হাসপাতালে রয়েছে ১ হাজার ১৩৩ জন।

হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ১১ থেকে ২০ বছর বয়সীদের সংখ্যাই ২১ দশমিক ১ শতাংশ। আর ২১ থেকে ৩০ বছর বয়সীদের সংখ্যা ২৫ দশমিক ৪ শতাংশ।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১