• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

পড়শী এবার বিচারক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

এনবি নিউজ : একটি রিয়েলিটি শোয়ের মাধ্যমে অল্প বয়সেই গানের ভুবনে যাত্রা শুরু হয় জনপ্রিয় সংগীতশিল্পী পড়শীর। এরপর থেকে মৌলিক গানে কণ্ঠ দিয়ে শ্রোতাপ্রিয় হয়েছেন তিনি।

বর্তমানে একাধিক দর্শকপ্রিয় গান রয়েছে তার ঝুলিতে। শুধু গানই নয়, সিনেমায় অভিনয়েরও অভিজ্ঞতা আছে তার। এসব পরিচয় ছাপিয়ে নতুন আরেক পরিচয়ে সবার সামনে আসছেন পড়শী। প্রথমবার একটি সংগীতবিষয়ক রিয়েলিটি শোয়ের বিচারকের দায়িত্ব পালন করেন।

প্রতিযোগিতাটির নাম ‘গলা ছেড়ে গাও’। আয়োজক আরটিভি। এ সম্পর্কে পড়শী বলেন, আমি নিজেও একটি রিয়েলিটি শো থেকে গানের ভুবনে এসেছি। এবার বিচারকের আসনে বসে প্রতিযোগীদের গান শুনব। একজন প্রতিযোগী যখন স্টেজে গান করতে আসেন তখন তার গানের সঙ্গে স্বপ্ন, ভয়সহ অনেক কিছু মাথায় কাজ করে। আমি চেষ্টা করব আমার অভিজ্ঞতা দিয়ে প্রতিযোগীদের তুলে আনার। আশা করি আমার সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে ভালো কিছু শিল্পীকে তুলে আনতে পারব।

মিউজিক্যাল এ রিয়েলিটি শো’র রেজিস্ট্রেশন শুরু হবে আগামী ১০ সেপ্টেম্বর থেকে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০