• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

আওয়ামী লীগ এখন নির্যাতনকারী দলে পরিণত হয়েছে : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১ সংবাদটির পাঠক ৫ জন

এনবি নিউজ : আওয়ামী লীগ এখন জনগণকে শোষণকারী ও নির্যাতনকারী দল হিসেবে পরিণত হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি আগেও বলেছি আওয়ামী লীগ দেউলিয়া হয়ে পড়েছে। বর্তমানে আওয়ামী লীগ অর্থ উপার্জনকারী, জনগণকে শোষণকারী ও নির্যাতনকারী দল হিসেবে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আজ সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সরকার আমলা ও কয়েকজন লোকের উপর নির্ভর করে টিকে আছে মন্তব্য করে মির্জা ফখরুল আরও বলেন, এই দেশে আমলাদের কোটি কোটি টাকার সম্পদ এখন। তিনি বলেন, আমাদের দাবি একটাই। এই সরকার পদত্যাগ করে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু, অবাদ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। আমরা সকল দলের সাথে কথা বলছি ঐক্যবদ্ধ হওয়ার। ঐক্যবদ্ধ হয়ে এই সরকার পতনের আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছি আমরা।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আল মামুন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, আনসারুল হক, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৫:১৩ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:২৯ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১২:১২ অপরাহ্ণ
    আছরবিকাল ৩:২৯ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:৫৬ অপরাহ্ণ
    এশা রাত ৭:১২ অপরাহ্ণ