• শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

বিএনপি-জামায়াত সরকার উৎখাতের খেলায় লিপ্ত : ইনু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

এনবি নিউজ : জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় প্রত্যাবর্তন টেকসই হয়নি। গণতন্ত্রের অগ্রযাত্রা এখনো মজবুত হয়নি। এখনো চক্রান্তের মধ্য দিয়ে বিএনপি-জামায়াত সরকার উৎখাতের খেলায় লিপ্ত রয়েছে।

তিনি বলেন, দুর্নীতিবাজ-দলবাজ সিন্ডিকেট সুশাসনের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এ অবস্থায় গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাকে স্থায়ী করা ও টেকসই করে গড়ে তোলা একটি বড় কাজ।

আজ শুক্রবার দুপুরে বাগেরহাট সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জাসদ সভাপতি বলেন, ১৪ দলীয় জোট এখনো সক্রিয় রয়েছে। জঙ্গিবাদের অপতৎপরতা বন্ধ করতে ১৪ দলীয় জোট গঠন করা হয়েছিল। আজও দেশে সাম্প্রদায়িক জঙ্গিবাদী চক্র তাদের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তাই তাদের রুখতে শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় জোট অব্যাহত থাকবে।

এসময় বাগেরহাট প্রেসক্লাবের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা ও জাসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জাসদের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১