• শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

উপজেলা ও পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

এনবি নিউজ : স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় ৯টি উপজেলা এবং একটি পৌরসভা উপনির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

একই সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি কাউন্সিলর উপনির্বাচনে দলীয় মনোনয়নও চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

আজ শনিবার ১১ সেপ্টেম্বর সকালে গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে নৌকার প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়।

পরে দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

নৌকার প্রতীক পেলেন যারা

যশোর সদর উপজেলা পরিষদে মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, বাগেরহাট কচুয়া উপজেলা পরিষদে নাজমা সরোয়ার, নারায়ণগঞ্জ উপজেলা পরিষদে মো. সামসুল ইসলাম ভুঁইয়া, নরসিংদী সদর উপজেলা পরিষদে আফতাব উদ্দিন ভূঞা, কিশোরগঞ্জ বাজিতপুর উপজেলা পরিষদে রকিবুল হাসান চৌধুরী, নেত্রকোনা খালিয়াজুরী উপজেলা পরিষদে রাব্বানী জব্বার, মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলা পরিষদে ভানু লাল রায়, চাঁদপুর শাহরাস্তি উপজেলা পরিষদে নাছরিন জাহান চৌধুরী, ফেনী সদর উপজেলা পরিষদে শুসেন চন্দ্র শীল ও রাজশাহী গোদাগাড়ী পৌরসভায় মো. অয়েজ উদ্দিন বিশ্বাস।

এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৩ নং ওয়ার্ড কাউন্সিলর উপনির্বাচনে জিয়াউল হককে মনোনয়ন দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) ফারুক খান, ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, আবদুস সোবহান গোলাপ।

এদিকে কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীক পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক প্রাণ গোপাল দত্ত।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১