• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

গত ২৪ ঘণ্টায় ৩২১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

এনবি নিউজ : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ৩২১ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭৫ জন ঢাকার বাইরে এবং বাকি ২৪৬ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে ১৪ হাজার ২২১ জনে দাঁড়াল। আর দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখনো ১ হাজার ২৭১ জন রোগী ভর্তি আছেন। এ ছাড়া এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৪ জনের।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, বর্তমানে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৮০ জন ও দেশের অন্যান্য বিভাগে ১৯১ জন রোগী ভর্তি আছেন।

চলতি মাসে এ পর্যন্ত মোট ৩ হাজার ৮৫৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে ৭ হাজার ৬৯৮ জনের, জুলাইয়ে ২ হাজার ২৮৬, জুনে ২৭২ এবং মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১