• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

অং সান সু চি অসুস্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

নিউজ ডেস্ক : মিয়ানমারের রাজনৈতিক নেত্রী অং সান সু চি (৭৬) অসুস্থ হয়ে পড়ায় আদালতের শুনানিতে হাজির হতে পারেননি। তার আইনজীবী এ তথ্য জানিয়েছেন। আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

সু চির বিরুদ্ধে অবৈধভাবে ওয়াকিটাকি আমদানি ও ২০২০ সালে নির্বাচনী প্রচারণায় করোনা স্বাস্থ্যবিধি লঙ্গনসহ বেশ কিছু অভিযোগ রয়েছে। সু চির আইনজীবী বলেছেন, সোমবার সকালে সু চি আইনজীবীদের সাথে কথা বলেন। তিনি গুরুতর অসুস্থ নন। সু চি বলেছেন, ‌‌‘বিশ্রামে থাকতে চান। তিনি ভালো বোধ করছেন না।’

গত ফেব্রুয়ারিতে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের সামরিক জান্তা ক্ষমতা দখল করে। আটক হন সু চি ও তার দলের নেতারা। নির্বাচনে কারচুপি করে সু চির দল নিরঙ্কুশ জয় পেয়েছে এমন অভিযোগে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। এরপর দেশজুড়ে বিক্ষোভ হলেও তারাই এখনো দেশ শাসন করছে। বর্তমানে সু চি গৃহবন্দী রয়েছেন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১