• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

করোনা মহামারি নির্মূল না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে ‘আইনি নোটিশ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

এনবি নিউজ : করোনা মহামারি নির্মূল না হওয়া পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ ছয়জনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এ নোটিশ পাঠান।

নোটিশে বলায় হয়- সাত দিনের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত বাতিল করে বিজ্ঞপ্তি প্রকাশ ও প্রচার করতে হবে। অন্যথায় এ বিষয়ে প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও উল্লেখ করা হয়।

এ ছাড়া, করোনাকালীন সময়ে শিক্ষা মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে যৌথ কমিটি করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে অনলাইনে শতভাগ ক্লাস নেওয়ার পদক্ষেপ গ্রহণ করতেও অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর গত ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ছাড়া খুলে দেওয়া হয় দেশের অন্যান্য সকল শিক্ষা প্রতিষ্ঠান। কারণ, দেশে বর্তমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যেখানে আক্রান্তের হার ৫ শতাংশের ঘরে।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১