• রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় নারীসহ নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

এনবি নিউজ : কিশোরগঞ্জে বাড়ির সীমানায় শিশুদের মলমূত্রত্যাগের জেরে প্রতিপক্ষের হামলায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— বানেছা খাতুন (৬২) ও রতন মিয়া (৩৩)।

বানেছা খাতুন শিমুলিয়া গ্রামের নুরু মিয়ার স্ত্রী এবং রতন মিয়া একই পরিবারের ছিদ্দিক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সীমানায় মলমূত্রত্যাগের ঘটনা কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যার আগে আবু হানিফের পরিবারের সঙ্গে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় প্রতিবেশী শুক্কুর আলীর পরিবার। এ সময় বানেছা খাতুন ও রতন মিয়াসহ সাতজন গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ৯টার দিকে দুজন মারা যান।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০