• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

যারা সামর্থ্যবান, তাদের অবশ্যই স্কুল ফি পরিশোধ করা উচিত : শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

এনবি নিউজ : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বন্ধ থাকায় দীর্ঘদিন অনেক শিক্ষার্থী বিদ্যালয়ের ফি পরিশোধ করেনি, যা এখন অনেকের বোঝা হয়ে গেছে। ফি পরিশোধের জন্য হয়তো ইনস্টলমেন্টের মাধ্যমে বা অন্য কোনো ব্যবস্থা করা যেতে পারে। আর যাদের সামর্থ্য আছে, তাদের অবশ্যই ফি পরিশোধ করা উচিত। সেই ফির সঙ্গে অ্যাসাইনমেন্টের কোনো সম্পর্ক নেই এবং অ্যাসাইনমেন্টের সঙ্গে মিলানো ঠিক হবে না।’

আজ শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। দীপু মনি বলেন, ‘শুধু কোভিড বা ডেঙ্গুর জন্য নয়, সুস্থ সুন্দর ভবিষ্যতের জন্য সবাইকেই শিক্ষাপ্রতিষ্ঠান-বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। স্বাস্থ্যবিধি মানা অভ্যাসে পরিণত করা উচিত।

তার সঙ্গে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর-২ (মতলব) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন রুহুল, চাঁদপুর পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রনজিত কুমার রায় চৌধুরী, সদর উপজেলা যুবলীগের সভাপতি হুমায়ুন কবির সুমন প্রমুখ।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১