• রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

সিনোফার্মের ৫০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

এনবি নিউজ : চীন থেকে কেনা সিনোফার্মের আরও ৫০ লাখ ডোজ টিকার চালান দেশে পৌঁছেছে। রাত পৌনে ১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এ টিকা ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত পৌনে ১টার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে এসব টিকা এসেছে। টিকাগুলো টঙ্গীতে বেক্সিমকোর ওয়্যারহাউজে পাঠিয়ে দেওয়া হয়েছে।

সিনোফার্মের ৩ কোটি ডোজ টিকা কিনতে চুক্তি করেছে সরকার। এছাড়া কোভ্যাক্স থেকেও বাংলাদেশ সিনোফার্মের টিকা পাচ্ছে বিনামূল্যে।

১২ মে প্রথমবার চীন থেকে ৫ লাখ ডোজ টিকা আসে। সেগুলো চীন সরকার উপহার হিসাবে পাঠায়। এরপর কয়েক চালানে চীন থেকে কেনা ও উপহারের টিকা আসে। সব মিলিয়ে এখন পর্যন্ত এ নিয়ে সব মিলিয়ে সিনোফার্মের মোট ২ কোটি ৪৯ লাখ ডোজের বেশি টিকা পেল বাংলাদেশ।

এ বছর ৭ ফেব্রুয়ারি অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে সারা দেশে গণটিকা শুরু করে সরকার। বর্তমানে অ্যাস্ট্রাজেনেকা ছাড়াও যুক্তরাষ্ট্রের ফাইজার ও মডার্না এবং চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ করা হচ্ছে।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১