• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কথা বলতে পারছেন না অসুস্থ বাপ্পি লাহিড়ী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

এনবি নিউজ : ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী ও পরিচালক বাপ্পী লাহিড়ী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকেই অসুস্থ রয়েছেন।

গত এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হন তিনি। ভাইরাসের জন্য সংক্রমণ ছড়িয়েছিল তার ফুসফুসেও। এরপর থেকেই শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতে থাকে বাপ্পীর।

এমনকি কথা বলাও বন্ধ হয়ে যায়। জানা গেছে, বাপ্পি লাহিড়ী নাকি কণ্ঠস্বর হারিয়েছেন। পাঁচ মাস ধরে তার কথা বলা বন্ধ।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে গায়কের ছেলে বাপ্পা লাহিড়ী জানান, বাবার কণ্ঠস্বর নিয়ে যা রটেছে, তা একেবারেই মিথ্যা। আসলে পাঁচ মাস ধরে চিকিৎসকের নির্দেশেই কথা বন্ধ রেখেছেন তিনি। এখনও খুবই দুর্বল বাবা। ফুসফুসে সংক্রমণ হওয়াতেই সুস্থ হতে দেরি হচ্ছে।

তবে পূজার আগেই তার বাবা পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন তিনি।

বাপ্পা লাহিড়ি এও জানান, দুর্গাপূজার সময় বাপ্পি লাহিড়ীর সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্তর একটা গানের রেকর্ডিংও রয়েছে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১