• বুধবার, ২০ মে ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

গত ২৪ ঘণ্টায় ২৪১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

এনবি নিউজ : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২৪১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় ১৮৪ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ৫৭ জন। আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

গতকাল সকাল ৮ টা থেকে আজ সকাল ৮ টা পর্যন্ত পাঠানো ডেঙ্গু রোগীর সর্বশেষ এ তথ্যে জানানো হয়। এতে আরও বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে আজ ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১৫ হাজার ৭০১ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে একই সময়ে এ পর্যন্ত হাসপাতাল থেকে সেবা নিয়ে এবং ছাড়প্রাপ্ত নিয়ে বাড়ি ফিরেছে ১৪ হাজার ৫৩৫ জন। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট এক হাজার ১০৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪১ টি হাসপাতালে নয়শ’ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে বর্তমানে ২০৭ জন রোগী ভর্তি রয়েছে। এই সময়ে মোট মৃতের সংখ্যা ৫৯ জন। সূত্র : বাসস।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১