• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

অভিবাসী প্রত্যাবাসনের প্রতিবাদে হাইতিতে নিযুক্ত মার্কিন দূতের পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

এনবি নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে হাইতির অভিবাসীদের ফেরত পাঠানোর ঘটনার প্রতিবাদে পদত্যাগ করেছেন হাইতিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ড্যানিয়েল ফুট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

গত সপ্তাহে টেক্সাস অঙ্গরাজ্যের সীমান্তবর্তী একটি শহরের বিমানবন্দর থেকে অভিবাসনপ্রত্যাশী হাইতির লোকজনকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করেছে যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত এক হাজার ৪০১ জনকে হাইতিতে ফেরত পাঠানো হয়েছে।

টেক্সাসের ওই শহরটির একটি সেতুর নিচে হাইতি থেকে আসা প্রায় ১৩ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ব্যাপক গরমে কোনোরকম ঝুপড়ি করে সেখানে মানবেতর দিন পার করছেন তারা।

পদত্যাগপত্রে ড্যানিয়েল ফুট হাইতিকে ‘বিপর্যস্ত রাষ্ট্র’ আখ্যায়িত করেন।

হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি এক সংবাদ সম্মেলনে বিশেষ দূত ড্যানিয়েল ফুটের সমালোচনা করেন। সাকি বলেন, ‘ফুট চাইলে তাঁর মেয়াদকালে অভিবাসন নিয়ে নিজের উদ্‌বেগের কথা জানাতে পারতেন। কিন্তু, তিনি কখনোই তা করেননি।’

ঘোড়ায় চড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের টহল দেওয়ার ছবি দেখান হোয়াইট হাউসের মুখপাত্র। ওই এলাকায় টহলে আর ঘোড়া ব্যবহার করা হবে না বলেও জানান তিনি।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১