• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

করোনার বিধিনিষেধ ও টিকার বিরুদ্ধে ডেনমার্কে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১

ডেনমার্কে করোনার বিধিনিষেধ ও ডিজিটাল টিকাদান সনদের প্রতিবাদে শত শত মানুষ রাস্তায় নেমে এসেছেন। শনিবার রাতে কোপেনহেগেনে এই বিক্ষোভ হয়েছে।

মেন ইন ব্ল্যাক ডেনমার্ক’ নামে পরিচয় দেয়া একটি গ্রুপ এই বিক্ষোভের আয়োজন করেছে। বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

বাইরে তীব্র শীত সত্ত্বেও নিজেদের ক্ষোভ প্রকাশে পার্লামেন্ট ভবনের সামনে প্রায় ৬০০ লোককে জড়ো হতে দেখা গেছে।

দেশটির আংশিক লকডাউনকে একনায়কতন্ত্র আখ্যায়িত করেন বিক্ষোভকারীরা। তবে তাদের ক্ষোভের মূল কারণ ডিজিটাল টিকা পাসপোর্ট।

ইউরোপের অন্যান্য দেশের মতো ভ্রমণের জন্য ডেনমার্কও কোভিড–১৯ টিকা গ্রহণের ডিজিটাল সার্টিফিকেট চালু করতে চায়।

এটি ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রেস্তোঁরাগুলোর জন্য ব্যবহার করা হতে পারে।

প্রতিবাদী আয়োজকরা বলেছেন, এই ধরণের পাসপোর্ট টিকা দেওয়ার বাধ্যবাধকতা বোঝায় এবং ব্যক্তির স্বাধীনতার ওপর আরও বিধিনিষেধ আরোপ করে। যদিও ডেনমার্কে টিকাদান বাধ্যতামূলক নয়।

বিক্ষোভকারীরা উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উনের মতো দেখতে প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের ছবি বহন করেন। অনুমোদিত এই সমাবেশটি শান্তিপূর্ণ ছিল, পুলিশও মোতায়েন করা হয়।

এ টি / এনবি ডেস্ক


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১