• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

ইউপি ভোট: পঞ্চম ধাপে এসে নৌকাকে পেছনে ফেলল স্বতন্ত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২

গত বুধবার অনুষ্ঠিত চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের ফল বিশ্লেষণে দেখা গেছে, চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থীরা জয়ী হয়েছে ৩৪১ ইউনিয়নে, বিপরীতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান হয়েছে ৩৪৬ ইউনিয়নে।

এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় যে স্বতন্ত্ররা এসেছেন, তাদের বেশিরভাগই দলটিরই নেতা।দলীয় প্রতীকে অনুষ্ঠিত স্থানীয় সরকারের এই নির্বাচনে একক প্রার্থী ঠিক করতে নাকাল হতে হচ্ছে ক্ষমতাসীন দলটিকে, আর এই দ্বন্দ্বে এবার ভোটে অর্ধ শতাধিক নিহতও হয়েছে।করোনাভাইরাস মহামারীর মধ্যে ২১ জুন অনুষ্ঠিত প্রথম ধাপের প্রথম দফার ভোটে ২০৪টি ইউপির মধ্যে ১৪৮টিতে নৌকা এবং ৪৯টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা জয়ী হয়। দ্বিতীয় দফায় ২০ সেপ্টেম্বরের নির্বাচনে নৌকার প্রার্থীদের মধ্যে নির্বাচিত হয় ১১৯ জন ও স্বতন্ত্র প্রার্থী জয়ী হয় ৩৬ জন।

প্রথম ধাপে সব মিলিয়ে আওয়ামী লীগের ২৬৭ জন এবং স্বতন্ত্র ৮৫ জন চেয়ারম্যান নির্বাচিত হয়।

১১ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের নির্বাচনে ৮৩৪টি ইউপির মধ্যে নৌকা প্রতীকের প্রার্থীরা চেয়ারম্যান পদে জয় পায় ৪৮৬টিতে এবং ৩৩০টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয় পায়।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১