• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম:
হাতিয়ায় মুরগির দোকানকে গুদাম দেখিয়ে সার ডিলার নিয়োগের অভিযোগ! আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা

ডিআরইউ প্রাঙ্গণে পীর হাবিবের জানাজা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২

এনবি নিউজ : বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক পীর হাবিবুর রহমানের জানাজা ডিআরইউতে সম্পন্ন হয়েছে। আজ রবিবার দুপুর দেড়টায় তার মরদেহ ডিআরইউ প্রাঙ্গণে আনা হয়।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ দুই শতাধিক গণমাধ্যমকর্মী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ জানাজায় অংশ নেন।

জানাজার আগে মরহুমের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন ডিআরইউ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব। পরিবারের পক্ষে কথা বলেন, পীর হাবিবুর রহমানের ছেলে আহনাফ ফাহমিন অন্তর। বাবার জন্য সবার কাছে দোয়া চান তিনি।
ডিআরইউ এর পক্ষে কথা বলেন সভাপতি নজরুল ইসলাম মিঠু। তিনি বলেন, সাংবাদিকতার মাধ্যমে মানুষের জন্য কাজ করে গেছেন পীর হাবিবুর রহমান। তার অকালে চলে যাওয়ায় সাংবাদিক, সাংবাদিকতা ও দেশের জন্য অপূরণীয় ক্ষতি হলো। তিনি বেঁচে থাকবেন তার কর্মে, সাংবাদিকতার মাধ্যমে।’

জানাজা পরিচালনা করেন নুর মসজিদের খতিব মাওলানা আবুল হাসনাত।

পীর হাবিবুর রহমানের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) ও সিলেট বিভাগ সাংবাদিক সমিতি।

জানাজা শেষে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘পীর হাবিবুর রহমান ছিলেন কঠিন কলমযোদ্ধা। দেশ ও মানুষের জন্য কাজ করে গেছেন তিনি। তিনি চিরদিন বেঁচে থাকবেন তার কর্মের মাধ্যমে।’

আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘দেশের মানুষ, মুক্তিযুদ্ধের চেতনার প্রতি সাংবাদিক পীর হাবিবুর রহমানের ছিল অপরিসীম শ্রদ্ধা। তাকে হারানোয় সাংবাদিকতার পাশাপাশি পুরো দেশ ক্ষতিগ্রস্ত হলো।’
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০