• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

আজ সেই নূর হোসেনকে স্মরণের দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

এনবি নিউজ :    এরশাদ বিরোধী তুমুল আন্দোলনের সময় বুকে-পিঠে ‘স্বৈরাচার মুক্তি পাক, গণতন্ত্র মুক্তি পাক’ লিখে রাজপথে নামা যুবলীগকর্মী নূর হোসেনের ৩৫তম শাহাদাৎবার্ষিকী পালিত হচ্ছে বৃহস্পতিবার।

১৯৮৭ সালের ১০ নভেম্বর রাজধানীর ‘জিরো পয়েন্টে’ পুলিশের গুলিতে তার শহীদ হওয়ার দিনকে প্রতিবছর ‘নূর হোসেন দিবস’ হিসাবে পালন করা হয়।

জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদের স্বৈরশাসনবিরোধী আন্দোলন যখন তুঙ্গে, তখন ১৯৮৭ সালের এই দিনে নূর হোসেন বুকে ও পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে রাজপথে বের হয়েছিলেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের একটি মিছিল পল্টন এলাকার ‘জিরো পয়েন্ট’ অতিক্রম করার সময় পুলিশ কাঁদুনে গ্যাস ও গুলি ছুড়ে মিছিলটিকে ছত্রভঙ্গ করে দেয়।

নূর হোসেন ছাড়াও সেই আন্দোলনে আরেক যুবলীগ নেতা নূরুল হুদা বাবুল এবং কিশোরগঞ্জের বাজিতপুরের ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটো পুলিশের গুলিতে নিহত হন।

তাদের সেই আত্মত্যাগের পর স্বৈরাচারবিরোধী আন্দোলন তীব্রতর হতে থাকলে ১৯৯০ সালের ডিসেম্বরে এরশাদ সরকারের পতন হয়।

নূর হোসেন দিবস উপলক্ষে দেওয়া বাণীতে গণপুনরুদ্ধারের সফলতার পেছনে নূর হোসেনের ভূমিকার কথা স্মরণ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

তিনি বলেন, “সেদিন প্রতিবাদের পুরোভাগে থাকা শহীদ নূর হোসেনের রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। আমি শদীদ নূর হোসেন দিবসে শ্রদ্ধাভরে স্মরণ করছি নূর হোসেনসহ গণতন্ত্রের জন্য আত্মোৎসর্গকারী সকল শহীদকে।”

রাষ্ট্রপ্রধান আরও বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এ আন্দোলনে শহীদ নূর হোসেনসহ আরো অনেকে বুকের তাজা রক্ত দিয়ে গেছেন। তাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এ গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলে সচেষ্ট থাকবেন- এ আমার প্রত্যাশা।”

অন্যদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে স্মরণ করেছেন আন্দোলনের সহযোদ্ধা নূর হোসেনকে; ওইদিন আওয়ামী লীগ সভাপতির গাড়ির পাশ ধরে মিছিলে ‘হাঁটার’ সময়ই তিনি বোমা ও গুলির মুখে পড়েন।

সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে সরকার প্রধান তার বাণীতে বলেন, “নূর হোসেন আমার গাড়ির সাথে সাথে হাঁটছিল, মিছিলটি যখন জিরো পয়েন্টে পৌঁছে তখন স্বৈরাচার সরকারের নির্দেশে মিছিল লক্ষ্য করে প্রথমে বোমা মারে এর পরই গুলি করে, সে গুলিতে নূর হোসেন ও বাবুল শহীদ হয়।”

তাদের আত্মাহুতির ধারাবাহিকতায় মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা পেয়েছিল মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলন-সংগ্রামে আরো নাম না জানা অনেকে আত্মাহুতি দিয়েছিলেন।

“অব্যাহত লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর অবশেষে স্বৈরশাসকের পতনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার হয়। জনগণ ফিরে পায় ভোট ও ভাতের অধিকার।”

মর্মান্তিক সেই ঘটনার স্মরণে এরশাদের পতনের পর থেকে প্রতি বছর ১০ নভেম্বর পালিত হচ্ছে নূর হোসেন দিবস হিসেবে। আর জিরো পয়েন্টের নাম হয়েছে ‘নূর হোসেন চত্বর’।

দিবসটি উপলক্ষে নূর হোসেন চত্বরে তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি পালন করেছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০