• সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

৯ মাসে ১৭৫৬ কোটি ডলারের পোশাক রপতানি হয়েছে ইউরোপীয় ইউনিয়নে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

এনবি নিউজ ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের পোশাক আমদানির সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করেছে ‘ইউরোস্ট্যাট’। ইউরোপীয় এই পরিসংখ্যান সংস্থা জানিয়েছে, ২০২২ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর অর্থাৎ ৯ মাসে বাংলাদেশ থেকে ১৭৫৬ কোটি ডলারের পোশাক নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালের একই সময়ের তুলনায় উল্লেখিত সময়কালে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের পোশাক আমদানি ৪৩.২১% বেড়ে ১৭.৫৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যেখানে বিশ্ব থেকে তাদের আমদানি ২৭.৮৭% বৃদ্ধি পেয়েছে।

আগের মতোই বাংলাদেশ ২২.৫৬% শেয়ার নিয়ে ইউরোপে পোশাক আমদানিতে দ্বিতীয় বৃহত্তম উৎস এবং চীন ২৯.০৪% শেয়ার নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে। ইইউ ২০২২ সালের প্রথম ৯ মাসে চীন থেকে ২২.৫৯ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক আমদানি করেছে, যেখানে বছরওয়ারী প্রবৃদ্ধি ছিল ২৫.১৯%।

তৃতীয় বৃহত্তম পোশাক আমদানির উৎস তুরস্ক থেকে ইইউ’র আমদানি ৯.১৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এতে বছরওয়ারি প্রবৃদ্ধি হয়েছে ১৪.৮৬%। অন্যদিকে, ভারত থেকে ইউরোপীয় ইউনিয়নের আমদানি বেড়েছে ১৫.৮৫%।

ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ দশ পোশাক সরবরাহকারীর মধ্যে বাংলাদেশ সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে। পরিসংখ্যান অনুযায়ী, ওই ৯ মাসে প্রবৃদ্ধিসহ অন্যান্য দেশগুলো হল কম্বোডিয়া ৪১.০৮%, ইন্দোনেশিয়া ৩৩.৪৬% ও পাকিস্তান ৩০.৭৬%।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১