• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

ঢাবির টিএসসি থেকে ছাত্রদলের ৩ নেতা-কর্মী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১ মার্চ, ২০২১

এনবি নিউজ : গতকাল রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার ক ঘন্টা পর  সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের তিন নেতা-কর্মীকে আটক করেছে ‘সাদাপোশাকের’ পুলিশ।

টিএসসির ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ের সামনে থেকে ওই তিনজনকে আটক করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন৷ ছাত্রদলের দাবি অনুযায়ী, আটক ব্যক্তিরা হলেন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান খন্দকার, স্যার এ এফ রহমান হল শাখার সাংগঠনিক সম্পাদক জুলফিকার জিসান ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখার কর্মী আতিক মোর্শেদ।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব আমানউল্লাহ আমান এনবি নিউজকে বলেন, ‘ওই তিনজনের বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ নেই। শুধু ছাত্রদল করার অপরাধেই তাঁদের পুলিশ আটক করেছে। স্বাধীন দেশে একটি বৈধ ছাত্রসংগঠন করা কি অপরাধ? আমরা এই আটকের ঘটনার তীব্র নিন্দা জানাই।’

এদিকে ছাত্রদলের তিন নেতাকে আটকের বিষয়ে জানতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুন অর রশীদের মুঠোফোনে ফোন করা হলে তিনি তা কেটে দেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১