• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ১৫ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩

এনবি নিউজ : দুই বছর পর বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিবদের মধ্যে বৈঠক হবে বুধবার। আশা করা হচ্ছে, এ উপলক্ষে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কাত্রা মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকায় আসবেন। এই দুই দেশের মধ্যে শেষ পররাষ্ট্র সচিব বৈঠকটি হয়েছিল ২০২১ সালের জানুয়ারি মাসে দিল্লিতে। এবারের আলোচনায় পানি, বাণিজ্য, সীমান্ত পরিস্থিতি, জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা, লাইন অব ক্রেডিটসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে। আগামী সেপ্টেম্বরে ডি-২০ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য সফর নিয়েও আলোচনা হতে পারে। এছাড়া এ বছরের মাঝামাঝি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক জয়েন্ট কনসালটেটিভ কমিশনের প্রস্তুতি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা আছে।

এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে এটি নিয়মিত বৈঠক। শেষবার আমি দিল্লি গিয়েছিলাম। নতুন পররাষ্ট্র সচিব নিয়োগের পরে তিনি সেভাবে আসেননি। দুই দেশের সব ইস্যু নিয়ে আলোচনা করবো।’

উল্লেখ্য, গত বছর এপ্রিলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের বাংলাদেশ সফরের সময়ে কাত্রা ঢাকায় এসেছিলেন।

পররাষ্ট্র সচিব বলেন, ‘গত এক বছরে অনেক উচ্চ-পর্যায়ের বৈঠক হয়ে গেছে। সেগুলোর বাস্তবায়নে কোনও সমস্যা থাকলে সেটি আমরা দেখবো। মোটামুটি কম সময়ের মধ্যে আমরা চেষ্টা করবো—সব ইস্যু আলোচনা করতে।’

তিনি বলেন, ‘জি-২০ শীর্ষ সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দিল্লি সফর নিয়ে আলোচনা হবে।’

আদানি থেকে বিদ্যুৎ ক্রয় সংক্রান্ত জটিলতা নিয়ে তিনি বলেন, ‘এটি সরাসরি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে কোনও ধরনের অনুরোধ পেলে বিবেচনা করবো।’

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১