• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম:
হাতিয়ায় মুরগির দোকানকে গুদাম দেখিয়ে সার ডিলার নিয়োগের অভিযোগ! আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা

চীনে ফের চোখ রাঙাচ্ছে করোনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৬ মে, ২০২৩

এনবি নিউজ ডেস্ক : এক সংবাদমাধ্যম দাবি করেছে, চীনে সংক্রমণ বাড়ছে। তা বাড়তে বাড়তে জুনের শেষেই সাড়ে ৬ কোটি ছুঁতে পারে সাপ্তাহিক সংক্রমণ।

প্রসঙ্গত, ওমিক্রনের ভ্যারিয়্যান্ট এক্সবিবি দাপট দেখাচ্ছে গত এপ্রিল থেকে। মাস দুয়েক ধরেই চীনে সাপ্তাহিক সংক্রমণ ৪ কোটির ঘর ছুঁয়ে ফেলেছে। আগামী দিনে তা আরও বাড়বে। আগামী মাসের শেষেই নয়া ভ্যারিয়েন্টের ধাক্কায় সাপ্তাহিক সংক্রমণ সাড়ে ৬ কোটি ছুঁতে পারে।

এদিকে, চীনে একটা সময় দৈনিক সংক্রমণ সাড়ে তিন কোটিও ছুঁয়েছে। একেবারে ভেঙে পড়েছিল চীনের স্বাস্থ্যব্যবস্থা। হাসপাতালে বেড নেই। ওষুধ বাড়ন্ত। সেই ধাক্কা কোনওমতে সামলানো গেলেও নতুন করে চোখ রাঙাচ্ছে নয়া ভ্যারিয়েন্ট।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক’‌দিন আগেই জানিয়েছে, আরও ভয়ঙ্কর অতিমারি আসতে পারে। যা করোনার আতঙ্ককেও ছাপিয়ে যাবে। চীনের বর্তমান করোনা পরিসংখ্যান কিন্তু সেই দিকেই ইঙ্গিত করছে। অন্যান্য দেশেও বা এর প্রভাব কতটা পড়বে, তা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। এই যখন অবস্থা, তখন চীন ফের টিকার উপর জোর দিতে শুরু করেছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০