• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

শিরোনাম:
নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুঠোফোন চুরির অভিযোগ, কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

এনবি নিউজ : চট্টগ্রাম নগরে মুঠোফোন চুরির অভিযোগকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় নগরের পাঁচলাইশ মোহাম্মদপুর এলাকায় ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত কিশোর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহত কিশোরের নাম রফিকুল ইসলাম। বয়স ১৬। রফিকুল নগরের পাঁচলাইশ মোহাম্মদপুর এলাকার একটি অ্যালুমিনিয়াম কারখানায় কাজ করত।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া এনবি নিউজকে বলেন, সপ্তাহখানেক আগে একটি মুঠোফোন চুরিকে কেন্দ্র করে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য ইয়াসিন আরাফাতের নেতৃত্বে একদল কিশোরের সঙ্গে রফিকুলের কথা-কাটাকাটি হয়। এ সময় রফিকুলকে হত্যার হুমকি দেওয়া হয়। গতকাল সন্ধ্যায় ইয়াসিনের নেতৃত্বে একদল কিশোর পাঁচলাইশ মোহাম্মদপুর এলাকার সুলতান কলোনিতে এসে রফিকুলকে মারধর শুরু করে। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়।

গুরুতর আহত অবস্থায় রফিকুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় রফিকুলের মা বাদী হয়ে ইয়াসিনসহ চারজনকে আসামি করে রাতেই পাঁচলাইশ থানায় মামলা করেন। ইয়াসিনকে পুলিশ গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

রফিকুলের মা জনেরা বিবি এনবি নিউজকে বলেন, ‘আমি মানুষের বাসায় কাজ করি। আমার ছেলে অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে কাজ করত। মুঠোফোন চুরির অপবাদ দিয়ে তারা (কিশোর গ্যাং) আমার ছেলেকে মেরে ফেলেছে। আমি এ হত্যার বিচার চাই। আর কোনো মায়ের বুক যেন খালি না হয়।’


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০