• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

মঞ্জু হত্যা মামলায় এরশাদকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১

এনবি নিউজঃ সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহাম্মদ (এইচএম) এরশাদ ও মেজর জেনারেল (অব.) আবদুল লতিফকে মেজর জেনারেল আবুল মঞ্জুর হত্যা মামলায় অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত।

১৯৮১ সালের ১ জুন জেনারেল মঞ্জুরকে পুলিশ হেফাজত থেকে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে গুলি করে হত্যা করা হয়।

হুসেইন মুহাম্মদ এরশাদ ও মেজর জেনারেল (অব.) আবদুল লতিফের মৃত্যু হওয়ায় তাদের অব্যাহতির সুপারিশ করে সম্প্রতি সিআইডি এ মামলায় সম্পূরক অভিযোগপত্র দাখিল করে। আদালত ২৫ জানুয়ারি অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানির দিন ধার্য করেছিলেন।

অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলারা আলো চন্দনা এ আদেশ দেন। এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার কুতুবুর রহমানের সাক্ষ্যগ্রহণের দিন আগামী ৬ এপ্রিল ধার্য করেছেন আদালত।

এ টি/ ২৫ জানুয়ারি ২০২১


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০