• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

শেষ ম্যাচেও বিপর্যয় ওয়েস্ট উইন্ডিজের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১

এনবি ডেস্কঃ প্রথম দুই ম্যাচে টানা হেরে আগেই ট্রফি হাতছাড়া করেছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে নেমেও ব্যাটিং বিপর্যয়ে ক্যারিবীয়রা। ১২.১ ওভারে ৪৭ রানে তিন উইকেট হারিয়েছে উইন্ডিজ।

সোমবার সিরিজের শেষ ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে মাহমুদউল্লাহ রিয়াদ (৬৪*), মুশফিকুর রহিম (৬৪), তামিম ইকবাল (৬৪) ও সাকিব আল হাসানের (৫১) ফিফটিতে ভর করে ২৯৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ।

জবাবে ব্যাটিংয়ে নেমে দলীয় ৭ রানে উইকেট হারায় উইন্ডিজ। সিরিজের তিন ম্যাচেই বাংলাদেশ দলকে ব্রেক থ্রু উপহার দেন মোস্তাফিজুর রহমান। তার শিকার হয়ে সাজঘরে ফেরেন কেজর্ন ওটলি।

এর আগে প্রথম দুই ম্যাচে দলীয় ৯ ও ১০ রানে ক্যারিবীয় ওপেনার সুনীল অ্যামব্রিসকে ফেরান মুশফিক।

এরপর দলীয় ৩০ রানে উইন্ডিজ শিবিরে ফের আঘাত হানেন কাটার মাস্টার। তার দ্বিতীয় শিকারে পরিণত হন সুনীল অ্যামব্রিস। আগের ম্যাচে মোস্তাফিজের শিকারে পরিণত হওয়ার আগে ৭ ও ৬ রানে আউট হওয়া এই ওপেনার এদিন ফেরেন ১৩ রানে।

৩০ রানে দুই ওপেনারের উইকেট হারানো উইন্ডিজ খেলায় ফেরার আগেই হারায় তৃতীয় উইকেট। দলীয় ৪৮ রানে অফ স্পিনার মেহেদী হাসান মিরাজের শিকার হয়ে সাজঘরে ফেরেন কাইল মায়ার্স (১১)।

এ টি/ ২৫ জানুয়ারি ২০২১


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১