• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চলছে ‘বিশেষ লকডাউন’, স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৮ মে, ২০২১

 

এনবি নিউজ : চাঁপাইনবাবগঞ্জে নভেল করোনাভাইরাসের সংক্রমণ উদ্‌বেগজনক হারে বৃদ্ধি ও করোনার ভারতীয় ধরন ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয় প্রশাসনের জারি করা বিশেষ লকডাউন চলছে। আজ শুক্রবার এই লকডাউনের চতুর্থ দিন।

এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার পাঁচ উপজেলায় পরিচালিত মোবাইল কোর্ট মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় ৫২টি মামলায় ৩০ হাজার ৫৫০ টাকা জরিমানা করেছেন বলে জানা গেছে। জেলা প্রশাসনের ফেসবুক পেজে এ ব্যাপারে জানানো হয়েছে।

এদিকে, লকডাউনের কারণে চাঁপাইনবাবগঞ্জের প্রধান প্রধান মার্কেট বন্ধ রয়েছে। তবে কাঁচা বাজার, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান ও ফার্মেসিগুলো খোলা রয়েছে।

আজ শুক্রবার হওয়ায় সকালের দিকে কেনাকাটার জন্য কাঁচা বাজারগুলোতে মানুষের আনাগোনা দেখা গেছে। শহরে কিছু রিকশা ও অটোরিকশা চলাচল করছে।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ-নওগাঁ সড়কের প্রবেশপথ সিল করে দেওয়া হয়েছে। যাত্রীবাহী যান চলাচল করছে না। জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে পুলিশ যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে একাধিক টিম কাজ করছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১