• শনিবার, ২০ জুন ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

হাতিরঝিল থেকে আরও ৫৫ কিশোর আটক, ইয়াবা উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১

এনবি নিউজঃ গতকাল বুধবার রাতে হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে ৫৫ কিশোরকে আটক করেছে পুলিশ। রাজধানীর অন্যতম এই বিনোদন কেন্দ্র হাতিরঝিলে বেড়াতে আসা সাধারন নাগরিকদের হয়রানির অভিযোগে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৩ জনের কাছে ৪৮পিস ইয়াবা পাওয়া গেছে।

এর আগে মঙ্গলবার রাতে বেড়াতে আসা বিনোদনপ্রেমীদের হয়রানি করার অভিযোগে ১৬ কিশোরকে আটক করেছিল পুলিশ। গত হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  ২৭ জানুয়ারী বুধবার বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রি‌লেশন্স বিভাগের দায়িত্বপ্রাপ্ত এআইজি মো. সোহেল রানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স শাখা পরিচালিত ফেসবুক পেইজে একজন সম্মানিত নাগরিক জানান যে, রাজধানীর হাতিরঝিল এলাকায় অবসরে বিনোদন এবং সুন্দরভাবে সময় কাটানোর জন্য আগত বিনোদনপ্রেমীরা কিছু কিশোর কর্তৃক হয়রানির শিকার হচ্ছেন।

হাতিরঝিল এলাকায় অবসর কাটাতে বা বেড়াতে আসা মানুষের নিরাপত্তা প্রদানের জন্য পুলিশের প্রয়োজনীয় আয়োজন থাকা সত্ত্বেও বিষয়টি গুরুত্বসহ দেখার জন্য পুলিশ হেডকোয়ার্টার্স থেকে হাতিরঝিল থানার অফিসার ইনচার্জকে অবহিত করা হয়।

হা‌তির‌ঝিল থানার তাৎক্ষনিক উদ্যোগ ও তৎপরতায় গতকাল মঙ্গলবার (২৬ জানুয়ারী) রাতে হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকায় বেড়াতে আসা লোকজনকে উত্যক্ত করার অভিযোগে ১৬ জন কিশোরকে আটক করা হয়। পরে প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে কোন মামলা মুলতবী না পাওয়ায় তাদেরকে পিতা-মাতার জিম্মায় দেয়া হয়।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা জানান, হাতিরঝিলে বেড়া‌তে আসা মানুষ‌কে উত্ত্যক্ত করায় ৫৫ কি‌শোর‌কে আটক করে‌ছে হা‌তির‌ঝিল থানা পু‌লিশ।

তিনি আরও বলেন, হাতিরঝিলে অবসর সময় কাটাতে আসা মানুষের বিনোদনকালীন স্বস্তিদায়ক করার লক্ষ্যে বুধবার (২৭ জানুয়ারি) থেকে পোশাকে ও সাদা পোশাকে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। এছাড়া মোবাইল পেট্রোল টিমও দায়িত্ব পালন করবে। এর ফলে এখানে বেড়াতে আসা মানুষের অবসর উদযাপন আরও নিরাপদ হবে।

এ টি/ ২৮ জানুয়ারি ২০২১


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০