• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

শিরোনাম:
হাতিয়ায় মুরগির দোকানকে গুদাম দেখিয়ে সার ডিলার নিয়োগের অভিযোগ! আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা

মা হচ্ছেন অভিনেত্রী শখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৯ জুন, ২০২১

এনবি নিউজ : মা হতে চলেছেন অভিনেত্রী আনিকা কবির শখ। মা হওয়ার সুখবর অভিনেত্রী নিজে না জানালেও তার ঘনিষ্ঠজন বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর অনেকদিন একা ছিলেন মডেল অভিনেত্রী এরপর গত বছরের আগস্টে খবর প্রকাশ হয়, আবারও বিয়ে করেছেন এ অভিনেত্রী। তবে গোপনে।

একই বছরের ১২ মে পারিবারিক আয়োজনে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। স্বামীর নাম রহমান জন। তিনি পেশায় একজন ব্যবসায়ী। যদিও বিয়ের বিষয়ে শখ মুখ খোলেননি। বরং ঘটনার পর নিজের মোবাইল ফোন বন্ধ ও ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দেন তিনি।

অভিনেত্রী শখ আবার বিয়ে করলেন | তাজা খবর ২৪

এবার নতুন খবর এলো, মা হতে যাচ্ছেন এ মডেল অভিনেত্রী। তার ঘনিষ্ঠজন জানিয়েছে, শখ অন্তঃসত্ত্বা। বিষয়টি শখই তাকে নিশ্চিত করেছেন। তবে কবে নাগাদ সন্তানের জন্ম হবে সেটা জানাননি।

এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে শখের ব্যবহৃত মোবাইল ফোন যথারীতি বন্ধ পাওয়া গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, তার স্বামীর বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। রাজধানীর উত্তরায়ও তিনি বাসা নিয়েছেন। সেখানেও স্বামীর সঙ্গে বসবাস করেন।

প্রসঙ্গত, মডেল ও অভিনয়শিল্পী নিলয় আলমগীরকে ২০১৫ সালের ৭ জানুয়ারি বিয়ে করেন শখ। শুরুতে সে বিয়ের খবরও গোপন রেখেছিলেন। কিন্তু বিয়ের দুই বছরের মধ্যে তাদের সেই সংসার ভেঙে যায়।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০