• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

২০ বছর পর আফগানদের যে বিমান ঘাঁটি ছাড়ল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২ জুলাই, ২০২১

এনবি নিউজ : দুই দশক পর আফগানিস্তানের বাঘরাম বিমানঘাঁটি ছেড়েছে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সব সেনা।

শুক্রবার যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা আন্তর্জাতিক গণমাধ্যম এএফপিকে বিষয়টি জানিয়েছেন।

এই বাঘরামঘাঁটি এতদিন ধরে তালেবান ও আল কায়েদার বিরুদ্ধে অভিযান পরিচালনার ক্ষেত্রে অপরিহার্য অংশ ছিল।

ওই কর্মকর্তা বলেন, বাঘরামঘাঁটি থেকে সব বিদেশি সেনা প্রত্যাহার করা হয়েছে।

তবে কখন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনা সরিয়ে নেওয়া হয়েছে তা বলেননি এই কর্মকর্তা।

তবে এ ঘাঁটি কখন আফগানিস্তানের কাছে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হবে, এ কর্মকর্তা সে বিষয়েও কিছু বলেননি।

যুক্তরাষ্ট্র ও ন্যাটো আফগানিস্তানে আগ্রাসনের ২০ বছরের মাথায় দেশটি থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে। ১১ সেপ্টেম্বরের মধ্যে সব সেনা প্রত্যাহার করা হবে।
সেনা প্রত্যাহার শুরুর পর থেকেই দেশটিতে হামলার মাত্রা বাড়িয়েছে তালেবান। দখলে নিচ্ছে একের পর এক এলাকা।

দুই দশকের এই যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর দুই হাজার তিনশর বেশি সদস্য প্রাণ হারান। আহত হন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর হাজার হাজার সেনা। পাশাপাশি অগুনতি আফগান নাগরিক যুদ্ধের শিকারে পরিণত হয়। এই যুদ্ধের জন্য খরচ করা হয় দুই ট্রিলিয়ন ডলারের বেশি অর্থ।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১