• শনিবার, ২০ জুন ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে জুয়ার আসর গ্রেপ্তার ১২

Avatar
আপডেটঃ : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ১২ জনকে আটক করা হয়েছে। তারা হলো- মো. শামীম রেজা, মো. কফিল উদ্দিন, মো. খোকন, মো. বেলাল হোসেন, মো. গিয়াসউদ্দিন, ওয়াসিম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ ফারুক হোসেন, মোঃ মিজান, মো. ইমরান, মো. রিন্টু ও মো. জুয়েল হোসেন।

র‌্যাবের দাবী আটককৃতরা পেশাদার জুয়াড়ি। করোনা সংকটকালীন সময়েও কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে জুয়ার আসর বসিয়েছিল তারা। র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া বীণা রানী দাস মঙ্গলবার (৬ জুলাই) বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে আমরা জনতে পারি করোনার প্রভাব ঠেকাতে চলা সরকারে কঠোর বিধিনিষেধ উপেক্ষা করেই রাজধানীর হাতিরঝিল থানাধীন এলাকায় কতিপয় ব্যক্তি আসর বসিয়ে জুয়া খেলায় মত্ত আছে। এরই পরিপ্রেক্ষিতে র‌্যাব-৩ এর আভিযানিক দল গতকাল রাত দেড়টার দিকে হাতিরঝিল থানাধীন এলাকায় অভিযান চালিয়ে জুয়াড়ী চক্রের ১২ জনকে আটক করতে সক্ষম হয়

আটককৃতরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন জুয়া খেলে আসছে। এসব করে তারা সকলেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ। জুয়া খেলা ছাড়াও নেশার কারনে তারা তাদের পারিবারিক দায়িত্ব সঠিকভাবে পালনেও ব্যার্থ। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামল হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০