• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

তুরাগে ইয়াবা কারবারী গ্রেপ্তার

Avatar
আপডেটঃ : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

 

রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে মো. মামুন শিকদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবী গ্রেপ্তারকৃত ব্যক্তি ইয়াবার কারবারী। আটকের সময় তার কাছ থেকে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। মঙ্গলবার (৬ জুন) দুপুরে তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেপ্তার মামুন শিকদারের বাড়ি তুরাগ থানার ধউর এলাকায়। দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদক ব্যবসায়ীরা তার কাছে ইয়াবা পাঠাতো। পরে সে এসব ইয়াবা রাজধানীর বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করত। মামুন দীর্ঘদিন ইয়াবার সরবরাহকারী হিসেবে কাজ করে আসছিল।

তাকে গ্রেপ্তারের জন্য আমরা চেষ্টা করে আসছিলাম। তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ধউর এলাকায় মামুন অবস্থান করছে। পড়ে সেখানে অভিযান চালিয়ে মামুনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করার কথা স্বীকার করেছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০