• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুষ্টিয়ায় করোনায় ও উপসর্গে ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১০ জুলাই, ২০২১

এনবি নিউজ : কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৫ জনের করোনা পজিটিভ এবং তিন জনের করোনার উপসর্গ ছিল বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন।

ডা. আবদুল মোমেন বলেন, হাসপাতালে বর্তমানে করোনা পজিটিভ নিয়ে ১৯২ জন এবং করোনার উপসর্গ নিয়ে ১০০ জনসহ মোট ২৯২ জন ভর্তি রয়েছে। এ ছাড়া জেলার পাঁচটি উপজেলায় আরও প্রায় ১০০ রোগী ভর্তি আছে।

এদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৮৯ জনের নমুনা পরীক্ষা করে ১৭৬ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ৮৮ শতাংশ।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩২৫ জনের মৃত্যু হয়েছে। আর সর্বশেষ মাত্র ১১ দিনে মারা গেছে ১২০ জন। জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৬০ জন।

চলমান লকডাউনে স্থানীয় প্রশাসনের তৎপরতার মধ্যেও কাঁচাবাজারগুলোতে মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। কোনোভাবেই স্বাস্থ্যবিধি মানছে না তারা।

এদিকে, সরকারি বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা আদায় করছে ভ্রাম্যমাণ আদালত। জেলায় সেনা সদস্যদের টহল দিতেও দেখা গেছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০