• শনিবার, ২৩ মে ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

ঢাকায় আইসিইউ শয্যা কমে আসছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৪ জুলাই, ২০২১

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, সাধারণ শয্যা, আইসিইউ ইতিমধ্যে রোগীতে পূর্ণ। শয্যাসংখ্যা বাড়িয়েও রোগীর চাপ সামলানো যাচ্ছে না। সকালে ৪০ জন রোগী ছাড়া পেলে দেখা যায়, বিকেল নাগাদ আরও ৮০ জন রোগী হাসপাতালে এসে ভর্তির অপেক্ষায়। আগস্টে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা রয়েছে।

গতকাল সকালে মুগদা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার খুরশীদ আলম। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘পরিস্থিতি সামাল দিতে পারব কি না, তা এখন বুঝতে পারছি না। অবস্থা পর্যবেক্ষণ করতে হবে। আগের দুই সপ্তাহের বিধিনিষেধে সংক্রমণ নিয়ন্ত্রণে তেমন ইতিবাচক প্রভাব দেখা যায়নি। তবে সীমান্তবর্তী জেলায় সংক্রমণ কমেছে। তবে আরও কিছুদিন পরে বিধিনিষেধের প্রভাব বোঝা যাবে।’

ঈদের ছুটির সময়ে দেশে করোনা পরীক্ষা কম হয়েছে। রোগী শনাক্তের সংখ্যা আগের দিনগুলোর চেয়ে কম হয়েছে। মৃত্যুও কিছুটা কমেছে। তবে রোগী শনাক্তের হার বেড়েছে। গত মঙ্গলবার থেকে গতকাল পর্যন্ত চার দিনে করোনায় মৃত্যু হয়েছে ৭২৬ জনের। এ সময় করোনা শনাক্ত হয়েছে ২৯ হাজার ২৫৪ জনের। এই সময় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৩০ শতাংশের মতো। এর মধ্যে গত বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ৩২ দশমিক ১৯ শতাংশ, যা এক বছরের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (গত বৃহস্পতিবার সকাল আটটা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত) মোট ২০ হাজার ৪৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩১ দশমিক শূন্য ৫ শতাংশ।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণে ১৬৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ৬ হাজার ৩৬৪ জন। করোনায় মৃত্যু আগের দিনের চেয়ে কমলেও শনাক্ত রোগী প্রায় দ্বিগুণ বেড়েছে।

সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ১৮ হাজার ৮৫১ জনের। করোনা শনাক্ত হয়েছে ১১ লাখ ৪৬ হাজার ৫৬৪ জনের।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ লাখ ৭৮ হাজার ৬১৬ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ হাজার ৬ জন।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ বা লকডাউনের মতো পদক্ষেপের প্রভাব কতটুকু, তা বোঝা যায় এ ধরনের পদক্ষেপ নেওয়ার সপ্তাহ দুয়েক পর থেকে। সংক্রমণ তীব্র আকার ধারণ করতে শুরু করলে ১ জুলাই থেকে দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল সরকার। কিন্তু সংক্রমণচিত্রে কোনো ইতিবাচক প্রভাব দেখা যায়নি। এরই মধ্যে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে। ঈদ সামনে রেখে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করে সরকার। গতকাল থেকে আবার ১৪ দিনের বিধিনিষেধ শুরু হয়েছে।

করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম  বলেন, এখনো সংক্রমণের হার ৩০ শতাংশ থাকছে। ঈদের অনিয়ন্ত্রিত চলাচল, হাটে লোক সমাগমের প্রভাব আরও দুই সপ্তাহ পর সংক্রমণে দেখা যাবে। বিধিনিষেধে যান চলাচল বন্ধ থাকছে, কিন্তু স্থানীয়ভাবে সংক্রমণ নিয়ন্ত্রণে উদ্যোগ নেই। স্থানীয়ভাবে সংক্রমণ নিয়ন্ত্রণ করা না গেলে এই বিধিনিষেধ শেষেও পরিস্থিতির উন্নতি হবে না।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১