• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

শিরোনাম:
নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক বাপ্পিকে সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৯ জুন, ২০২৪

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা নবগঠিত স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হাসান মাহমুদ বাপ্পিকে সংবর্ধনা দিয়েছে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।

রবিবার বিকালে নেতাকর্মীরা মোটর সাইকেল শোডাউনের মাধ্যমে ফুল দিয়ে নবনির্বাচিত আহবায়ক হাসান মাহমুদ বাপ্পিকে বরণ করে নেন। মোটর সাইকেল শোডাউনটি আবদুল্লাহ মিয়ার হাট বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন ইউনিয়ন ঘুরে খাসের হাট বাজারে গিয়ে শেষ হয়।

এসময় সংক্ষিপ্ত সমাবেশে মাহমুদ হাসান বাপ্পি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সেই সাথে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও উপজেলা আওয়ামীলীগ সহ সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। আগামীতে দলের প্রয়োজনে সকলকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রামে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি ও উপজেলা যুবলীগের সদস্য ইকবাল মাহমুদ সোহেল, চরবাটা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মাইনুদ্দিন বারেক, তিন নম্বর ওয়ার্ডের মেম্বার মোঃ রাসেল, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল খায়ের, নবগঠিত কমিটির যুগ্ন আহবায়ক রাকিব হোসাইন সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০